গুরুগ্রাময়ে প্রায় অর্ধেক কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা
অ্যাডিডাসই একমাত্র সংস্থা নয়। ২০২৬ সালে ভারতে প্রযুক্তি ক্ষেত্রে কর্মীছাঁটাই বেড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় প্রযুক্তি, ক্লাউড পরিকাঠামোয় বিনিয়োগ এবং ব্যবসা পুনর্গঠনের কারণে অনেক সংস্থা কর্মীর সংখ্যা কমাচ্ছে।
ওরাকল ভারতে কয়েক দফায় কর্মী কমিয়েছে। পেপ্যালও ভারতে প্রায় ৪ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। অ্যামাজ়ন, উবর, মেটা এবং ফ্লিপকার্টের মতো সংস্থাতেও বিভিন্ন সময়ে কর্মীছাঁটাই হয়েছে। বেঙ্গালুরু, হায়দরাবাদ ও চেন্নাইয়ের মতো প্রযুক্তি কেন্দ্রগুলিতেও এর প্রভাব পড়েছে।