জাতীয় টিম নিয়ে চাপে দুই কোচই
আর বিজয় ভার্গিস ও মুহম্মদ সুহেল যোগ দিয়েছেন খালিদের সিনিয়র টিমে। নৌসাদের টিমে পরে যোগ দেওয়ার কথা ছিল লিস্টন কোলাসোর। তাঁকে আবার ডেকে নিয়েছেন খালিদ। রবিবার পাকিস্তান ৩–০ হারিয়েছে মালদ্বীপকে। ফলে সেমিফাইনালে উঠতে ভারতকে মালদ্বীপের সঙ্গে ড্র করতেই হবে। অন্য দিকে, খালিদ তাঁর টিমে চোটের জন্য পাননি আনোয়ার আলি, আপুইয়া, সাহলের মতো তারকাকে। যা তাঁর টিমের ব্যালান্স নষ্ট করতে পারে।