রোজ়ভ্যালি মামলায় ADC-কে ‘শেষ সুযোগ’, আমানতকারীদের টাকা ফেরানোর সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট - 24 Ghanta Bangla News
Home

রোজ়ভ্যালি মামলায় ADC-কে ‘শেষ সুযোগ’, আমানতকারীদের টাকা ফেরানোর সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট

Spread the love

এবার ADC-কে ‘শেষ সুযোগ’ দিয়েছে হাইকোর্ট। চলতি বছরের ১৫ নভেম্বরের মধ্যে কমিটির অ্যাকাউন্টে থাকা ৫৫০ কোটি টাকা আমানতকারীদের মধ্যে বিতরণের নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। তাঁরা জানিয়েছেন, এই টাকা ৩২,৪৩,২২০টি মুলতুবি থাকা দাবির ভিত্তিতে যোগ্য আমানতকারীদের মধ্যে বন্টন করতে হবে। পাশাপাশি আগামী পাঁচ মাসের মধ্যে (২৮ ফেব্রুয়ারি ২০২৭) রোজভ্যালির বাকি সম্পত্তি বিক্রি করে সেই অর্থও ফেরত দিতে হবে আমানতকারীদের। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ এগোচ্ছে কি না, তা জানাতে প্রতি মাসে আদালতে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *