গাছের শুঁয়োপোকা তাড়ানোর ঘরোয়া উপায়: ৩ সহজ স্প্রে - 24 Ghanta Bangla News
Home

গাছের শুঁয়োপোকা তাড়ানোর ঘরোয়া উপায়: ৩ সহজ স্প্রে

Spread the love

শীতে ফুলের বাগান করবেন, সঙ্গে সব্জিও চাষ করবেন। কিন্তু তার আগেই ঘটে গিয়েছে বিপদ। বাগানে যে কয়েকটি গাছ আছে, তার ডালে ঘুরে বেড়াচ্ছে শুঁয়োপোকা। অর্ধেকেরও বেশি গাছের পাতা খেয়ে ফেলেছে তারা। নতুন গাছ বসালে সেগুলোরও একই দশা করবে। তাই শীতের বাগান করার আগে শুঁয়োপোকার উৎপাত বন্ধ করুন।

কী ভাবে বুঝবেন বাগানে শুঁয়োপোকার উপদ্রব হয়েছে?

বাগানে শুঁয়োপোকার উপদ্রব হলে দেখবেন, গাছের পাতা এলোমেলোভাবে খাওয়া। অনেক সময় পাতার ডগাগুলো চিবোনো, শুধু শিরাগুলো বেরিয়ে আছে। তবে এই লক্ষণ সব গাছে সমান ভাবে দেখা যায় না। তাই পাতার নীচের দিকটাও দেখুন। সেখানে শুঁয়োপোকা লুকিয়ে থাকতে পারে, ডিমও থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *