হাতি দেখতে ভিড় স্থানীয়দের
সাত সকালে হাতি ঢুকে পড়ল লোকালয়ে। আর সেই হাতি দেখতেই কাতারে কাতারে ভিড় জমালেন স্থানীয়রা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম-মেদিনীপুর রাজ্য সড়কে। জানা গিয়েছে, রবিবার সন্ধেয় গুড়গুড়িপাল থানার পাশ দিয়ে কংসাবতী নদী পেরিয়ে মানিকপাড়ায় পৌঁছয় হাতিটি। সোমবার সকালে সেই হাতিটিকে রাজ্য সড়ক পেরিয়ে চাঁদড়া রেঞ্জের শুকনাখালির জঙ্গলের দিকে যায়। লোকালয়ে দিনের আলোয় হাতি দেখতে পাওয়ায় ভিড় জমান স্থানীয়রা।