ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করার পরিকল্পনা, নভেম্বরেই মণিপুর যাচ্ছেন রাহুল - 24 Ghanta Bangla News
Home

ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করার পরিকল্পনা, নভেম্বরেই মণিপুর যাচ্ছেন রাহুল

Spread the love

এক জাতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একদিনের সফরে মণিপুর যেতে পারেন রাহুল। ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া জনসাধারণের সঙ্গে দেখা করার পাশাপাশি স্থানীয় কংগ্রেস নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করতে পারেন বলেও খবর। মণিপুরে সংঘর্ষ শুরু হওয়ার পরে ২০২৩ সালের জুন মাসে প্রথমবার রাজ্য সফরে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেবার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন তিনি। এর পরে ২০২৪ সালের জুলাই মাসে লোকসভার বিরোধী দলনেতা হওয়ার পর প্রথমবার মণিপুরে যান রাহুল। সেই সফরে জিরিবাম, চূড়াচাঁদপুর এবং মইরাংয়ের ত্রাণশিবিরে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। এই নিয়ে তৃতীয়বার মণিপুরে যাচ্ছেন রাহুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *