Sisir Adhikari: 'সিনে আমার নাতির এন্ট্রি হয়েছে', দেবদীপকেই দায়িত্ব দিয়েছেন শিশির | Sisir Adhikari says new generation like his grandson Debdip Adhikari should worship Kali - 24 Ghanta Bangla News
Home

Sisir Adhikari: ‘সিনে আমার নাতির এন্ট্রি হয়েছে’, দেবদীপকেই দায়িত্ব দিয়েছেন শিশির | Sisir Adhikari says new generation like his grandson Debdip Adhikari should worship Kali

Spread the love

তমলুক: কালীর আরাধনায় প্রত্যেকবারই বিশেষ ভূমিকায় দেখা যেত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারীকে (Sisir Adhikari)। কাঁথির ভবতারিণী মন্দিরের পুজোয় প্রত্যেক বছর ব্রতী হিসেবে পুজো করতেন তিনি। সঙ্কল্পও করতেন তিনি। এবার পুজোটা অন্যরকম। ছেলে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই প্রথম কালীপুজো। কিন্তু এবার সব দায়িত্বভার নতুন প্রজন্মের হাতে দিতে চান শিশির অধিকারী।

প্রত্যেক বছরই এই মন্দিকে অধিকারী পরিবারের সদস্যদের দেখা মেলে। ব্রত পালন করে বহু বছর ধরেই এই মা ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে আসছেন কাঁথির প্রাক্তন সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। তবে এই বছর আর সংকল্প করতে দেখা যাবে না শিশিরকে। সঙ্কল্প করলেন তাঁর নাতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারী।

কালীপুজোর আগের দিন মন্দিরের সামনে দাঁড়িয়ে শিশির অধিকারী বলেন, “আমি বহু বছর ধরে ব্রতী ও সংকল্পে থাকতাম। এখন আর পারি না। তাই সিনে এন্ট্রি হয়েছে আমার নাতির। আগামী প্রজন্মের কাছে ধর্মের শিক্ষার পাঠ দেওয়া প্রয়োজন।” দেবদীপের পাশে পরিবারের অন্যান্যরা থাকেন বলে জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, “শক্তির আরাধনা করে আমরা বলি ‘কালি কালি মহা কালি ‘কালিকে পাপহারিনি’ অর্থাৎ ভৈরব রূপ ধরে আমাদের সমাজে যা কিছু খারাপ আছে, তার নাশ করে দাও।”

সেইসঙ্গে নারী নির্যাতন নিয়েও বার্তা দেন শিশির অধিকারী। তিনি বলেন, “রাজ্যে বাচ্চা বাচ্চা মেয়েদের তুলে নিয়ে গিয়ে মেরে দিচ্ছে। রাজ্যে এখনও পর্যন্ত তিনটে হয়েছে… আরও শাস্তি হবে। মেয়েদের গায়ে হাত দেওয়া যাবেনা কোনোভাবেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *