প্রেসিডেন্সি জেলে বন্দিদের হাতে মোবাইল! সাসপেন্ড সুপার-সহ দুই কর্তা, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে প্রেসিডেন্সি জেল থেকে। শুভেন্দু বলেন, ‘গোটা রাজ্যের অপরাধীরা জেলের মধ্যে তাদের নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছে। আমাদের মনে হয়েছে, এই বিষয়টি একদিনে হয়নি। বছরের পর বছর নীচে থেকে উপরে পর্যন্ত এই চক্র তৈরি করা হয়েছে।’