IOA-তে অলিম্পিক পদকজয়ী বিজেন্দ্র সিং, গগন নারাঙ্গ ও যোগেশ্বর দত্ত
ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের স্পোর্টসপার্সন্স অফ মেরিট হিসেবে নির্বাচিত হলেন অলিম্পিকে পদকজয়ী বিজেন্দ্র সিং, গগন নারাঙ্গ ও যোগেশ্বর দত্ত। এই কমিটিতে আগেই ছিলেন টেবিল টেনিসের প্রাক্তন প্লেয়ার কমলেশ মেহতা, তাঁদের সঙ্গে এই তিনজন যোগ দেবেন। এদের মধ্যে যোগেশ্বর দত্ত ২০২২ সালে স্পোর্টসপার্সন্স অফ মেরিট হিসেবে সুযোগ পেয়েছিলেন। এর আগে প্রাক্তন তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন এই কমিটিতে।