PM Modi-Smit Machchar Conversation: ‘যাত্রীদের মরতে দিতে পারতাম না’, ককপিটে একা কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত | PM Modi Smit Machchar Conversation: Captain Smit Reveals How He Fought Alone in the Cockpit to Save Passengers
অকুতোভয় ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্লাই দুবাইয়ের পাইলট একাই লড়েন বিমানের শতাধিক যাত্রীর প্রাণ বাঁচাতে। তাঁর কো-পাইলট হামলা করেছিলেন কুঠার নিয়ে। পরিকল্পনা ছিল বিমানটিকে হাইজ্যাক করে ক্র্যাশ করানোর। কিন্তু এই ভারতীয় পাইলটের লড়াকু মনোভাব ও সাহসিকতার জন্যই রক্ষা পায় শতাধিক প্রাণ। আহত ওই পাইলটের সঙ্গে আজ কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। বাহবা দেন তিনি। পাইলট স্মিত মচ্ছরও প্রধানমন্ত্রীকে জানান যে ওই দিন বিমানের ভিতরে কী হয়েছিল। কীভাবে তিনি একা লড়াই করার সাহস পেয়েছিলেন। তিনি বলেছেন, “আমি নিজে আহত হই, কিন্তু যাত্রীদের মরতে দিতে পারতাম না। সেই কারণে লড়াই চালিয়ে যাই। নিজেই নিজেকে সাহস জোগাই। বলি যে তুমি এটা করতে পারবে”। ক্যাপ্টেন স্মিত মচ্ছর জানিয়েছেন, তিনি রোজ হনুমান চল্লিশা পড়েন। সেখান থেকেই সাহস পেয়েছেন।