আলোর উৎসবের দিনেই ৬৪ খোপে সেঞ্চুরি, ভারতের ১০০তম গ্র্যান্ডমাস্টার অনুজ শ্রীভাত্ৰী
বিশ্বনাথান আনন্দ থেকে অনুজ: গ্র্যান্ডমাস্টােরর সেঞ্চুরি
১৯৮৮ সালে বিশ্বনাথন আনন্দ যখন ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন, তখন থেকেই ভারতীয় দাবার স্বপ্নযাত্রা শুরু। আনন্দের সেই ঐতিহাসিক বিজয়ের দীর্ঘ ৩৮ বছর পর ২০২৬ সালের এই দীপাবলিতে ভারত পৌঁছল ১০০তম গ্র্যান্ডমাস্টারের ম্যাজিক ফিগারে। এই অভাবনীয় সাফল্যের মধ্য দিয়ে রাশিয়া, জার্মানি, আমেরিকা ও ইউক্রেনের মতো বিশ্বের সীমিত কয়েকটি দেশের সঙ্গে এলিট ক্লাবে জায়গা করে নিল টিম ইন্ডিয়া, যাদের ঝুলিতে ১০০ বা তার বেশি গ্র্যান্ডমাস্টার রয়েছে।
ফিলিপিন্সের টুর্নামেন্টে অনুজের চ্যাম্পিয়ন হওয়ার চিত্রনাট্য ছিল কোনও টানটান রোমাঞ্চকর উপন্যাসের মতো। আসিয়ান প্লাস ওপেনের প্রথম রাউন্ডেই হেরে গিয়ে চাপে পড়ে গিয়েছিলেন তিনি। তবে ভেঙে না পড়ে সেখান থেকেই শুরু করেন কামব্যাক। পরবর্তী আটটি রাউন্ডের লড়াইয়ে প্রতিপক্ষ গ্র্যান্ডমাস্টার ও আন্তর্জাতিক মাস্টারদের কার্যত নাস্তানাবুদ করে সম্ভাব্য ৮ পয়েন্টের মধ্যে ৭ পয়েন্ট ছিনিয়ে নেন অনুজ। রবিবার শেষ রাউন্ডের ফলাফলের পরই নিশ্চিত হয়ে যায় টুর্নামেন্টের চ্যাম্পিয়নের ট্রফি তাঁর হাতেই উঠছে এবং একই সঙ্গে পূরণ হয়ে যায় গ্র্যান্ডমাস্টার হওয়ার শেষ ধাপ।