নয়া ইতিহাস সৃষ্টি করল মশাল গার্লস - 24 Ghanta Bangla News
Home

নয়া ইতিহাস সৃষ্টি করল মশাল গার্লস

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: অপেক্ষার অবসান। ভারতীয় ক্লাব ফুটবলে নয়া রেকর্ড গড়ল ইস্টবেঙ্গল (East Bengal)। আজ রাতে কিশোর ভারতী স্টেডিয়ামে তারা লড়াই করতে নেমেছিল উত্তর কোরিয়ার…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: অপেক্ষার অবসান। ভারতীয় ক্লাব ফুটবলে নয়া রেকর্ড গড়ল ইস্টবেঙ্গল (East Bengal)। আজ রাতে কিশোর ভারতী স্টেডিয়ামে তারা লড়াই করতে নেমেছিল উত্তর কোরিয়ার ৪.২৫ এসসির বিরুদ্ধে। যেখানে শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে পরাজিত হয় অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়ারা। প্রতিপক্ষ দলের হয়ে গোল পান যথাক্রমে জিন হং ও সোল সং। তবে এই ম্যাচে পরাজিত হলেও গোল পার্থক্যের নিরিখে টুর্নামেন্টের নক আউটে চলে গেল মশাল কন্যারা। যা নিঃসন্দেহে গৌরবের সকল ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে।

বলাবাহুল্য, এখনও পর্যন্ত ভারতের প্রথম ও একমাত্র দল হিসেবে এই টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে স্থান করে নিল মশাল ব্রিগেড। এই ম্যাচের প্রথমার্ধে দুইটি গোল হজম করলেও দ্বিতীয়ার্ধে রক্ষণভাগে জোর দেয় মশাল ব্রিগেড। তাদের জমাট বাঁধানো ডিফেন্সে আটকে যায় প্রতিপক্ষের স্ট্রাইকাররা। উল্লেখ্য, পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য এই ম্যাচে জয় অথবা ড্র ছিল মূল বিষয়। তবে পরাজিত হলেও থাকত সুযোগ। সেক্ষেত্রে নজরে রাখতে হত বাকি দল গুলির দিকে।

শেষ পর্যন্ত দল পরাজিত হলেও কম সংখ্যক গোল হজম করার ফলে পরের রাউন্ডে স্থান করে নিল ইস্টবেঙ্গল। অন্যদিকে, গ্ৰুপের সবকটি ম্যাচ জয় করে পরের রাউন্ডে গেল উত্তর কোরিয়ার এই ফুটবল দল।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *