১২ মাসের ফ্রি ChatGPT Go বন্ধ করবেন কীভাবে? রইল সহজ পদ্ধতি

নয়াদিল্লি: ভারতে ১২ মাসের বিনামূল্যের ChatGPT Go সাবস্ক্রিপশন চালু হওয়ার পর অনেকেই এই অফারের সুবিধা নিয়েছেন। তবে বিনামূল্যের মেয়াদ শেষ হলে আর্থিক খরচ শুরু হওয়ার…
নয়াদিল্লি: ভারতে ১২ মাসের বিনামূল্যের ChatGPT Go সাবস্ক্রিপশন চালু হওয়ার পর অনেকেই এই অফারের সুবিধা নিয়েছেন। তবে বিনামূল্যের মেয়াদ শেষ হলে আর্থিক খরচ শুরু হওয়ার আগে সাবস্ক্রিপশন বন্ধ করতে চান অনেক ব্যবহারকারী। তাঁদের জন্য রয়েছে কয়েকটি সহজ ধাপ।
১২ মাসের ফ্রি অফার শেষ হওয়ার পর ভারতে ChatGPT Go-এর মাসিক খরচ ৩৯৯ টাকা। আপনি যদি এই সাবস্ক্রিপশন চালিয়ে যেতে না চান, তা হলে পরবর্তী বিলিংয়ের তারিখের আগেই সেটি বাতিল করা জরুরি। তবে কোথা থেকে সাবস্ক্রিপশন নিয়েছেন, তার উপর নির্ভর করবে বাতিল করার পদ্ধতি। ওয়েবসাইট, Google Play Store এবং Apple App Store-এর ক্ষেত্রে নিয়ম আলাদা।
ওয়েবসাইট থেকে ChatGPT Go সাবস্ক্রিপশন বাতিল করবেন যেভাবে
যাঁরা সরাসরি ChatGPT ওয়েবসাইট থেকে সাবস্ক্রিপশন নিয়েছেন, তাঁরা নিচের ধাপগুলি অনুসরণ করুন।
- ব্রাউজারে ChatGPT খুলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে লগ ইন করুন।
- নিজের প্রোফাইল আইকনে ক্লিক করে Settings অপশনে যান।
- Settings মেনু থেকে Billing নির্বাচন করুন।
- সেখানে Cancel plan বিভাগটি খুঁজে বের করুন।
- Cancel অপশনে ক্লিক করুন।
- স্ক্রিনে পরবর্তী কোনও নির্দেশ বা নিশ্চিতকরণের বার্তা এলে তা অনুসরণ করে বাতিলের প্রক্রিয়া সম্পূর্ণ করুন।
Android ফোনে Google Play Store থেকে বাতিলের নিয়ম
Google Play Store-এর মাধ্যমে ChatGPT Go সাবস্ক্রিপশন চালু করে থাকলে সেখান থেকেই সেটি বন্ধ করতে হবে।
- Android ফোনে Google Play Store খুলুন।
- যে Google অ্যাকাউন্ট দিয়ে ChatGPT Go সাবস্ক্রিপশন নিয়েছিলেন, সেটিতে লগ ইন রয়েছে কি না নিশ্চিত করুন।
- উপরের ডান দিকে প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
- Payments and subscriptions অপশনে যান।
- এরপর Subscriptions নির্বাচন করুন।
- সাবস্ক্রিপশনের তালিকা থেকে ChatGPT খুঁজে সেটিতে ট্যাপ করুন।
- Cancel subscription নির্বাচন করে স্ক্রিনে দেওয়া নির্দেশ অনুসরণ করুন।
iPhone-এ App Store সাবস্ক্রিপশন বন্ধ করবেন যেভাবে
iPhone বা Apple App Store-এর মাধ্যমে সাবস্ক্রিপশন নিয়ে থাকলে এই পদ্ধতি অনুসরণ করতে হবে।
- iPhone-এর Settings অ্যাপ খুলুন।
- একেবারে উপরে নিজের নাম বা Apple Account-এ ট্যাপ করুন।
- Subscriptions অপশন নির্বাচন করুন।
- তালিকা থেকে ChatGPT খুঁজে সেটিতে ট্যাপ করুন।
- Cancel Subscription নির্বাচন করুন।
- প্রয়োজনীয় নিশ্চিতকরণ সম্পূর্ণ করুন।
সাবস্ক্রিপশন বাতিলের আগে যে বিষয়গুলি মাথায় রাখবেন
সাবস্ক্রিপশন বন্ধ করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কোথা থেকে সেটি চালু করেছিলেন তা জানা। ওয়েবসাইট থেকে নেওয়া সাবস্ক্রিপশন ওয়েবসাইটেই বাতিল করতে হবে। একইভাবে Google Play Store বা Apple App Store থেকে নেওয়া সাবস্ক্রিপশন সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম থেকেই বন্ধ করতে হবে।
OpenAI-এর পরামর্শ অনুযায়ী, পরবর্তী বিলিংয়ের অন্তত ২৪ ঘণ্টা আগে সাবস্ক্রিপশন বাতিল করা উচিত। এতে নতুন করে টাকা কেটে নেওয়ার ঝুঁকি এড়ানো যায়। পরবর্তী রিনিউয়ালের তারিখও যে প্ল্যাটফর্ম থেকে সাবস্ক্রিপশন নেওয়া হয়েছে, সেখানেই দেখা যাবে।
১২ মাসের বিনামূল্যের অফার ব্যবহারকারীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রচারমূলক বা প্রোমোশনাল সাবস্ক্রিপশন বাতিল করলে অফারের মেয়াদ বাকি থাকলেও ChatGPT Go ব্যবহারের সুযোগ সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যেতে পারে। তাই বাতিল করার আগে এই বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।
মনে রাখবেন, ChatGPT Go সাবস্ক্রিপশন বন্ধ করতে ChatGPT অ্যাকাউন্ট ডিলিট করার প্রয়োজন নেই। শুধু অ্যাপ আনইনস্টল করলেও সাবস্ক্রিপশন বাতিল হয় না। একইভাবে অ্যাকাউন্ট থেকে সেভ করা পেমেন্ট পদ্ধতি সরিয়ে দিলেও সক্রিয় সাবস্ক্রিপশনের অটো-রিনিউয়াল বন্ধ হবে না।
তাই বাতিলের প্রক্রিয়া সম্পূর্ণ করার পর সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে গিয়ে নিশ্চিত হয়ে নিন যে ChatGPT সাবস্ক্রিপশন আর রিনিউ হবে না।
Get your daily dose of tech news and insight. Follow us on X, Facebook, WhatsApp and Google News for instant updates. Catch all the action on our YouTube channel