রাজ্যের সব সরকারি স্কুলে মিড-ডে মিল দেবে ইসকনের সংস্থা, বিজ্ঞপ্তি জারি - 24 Ghanta Bangla News
Home

রাজ্যের সব সরকারি স্কুলে মিড-ডে মিল দেবে ইসকনের সংস্থা, বিজ্ঞপ্তি জারি

Spread the love

রাজ্যে পালাবদলের পরে গত অগস্টের শুরুতেই কলকাতার পাঁচশো’র বেশি স্কুলে ‘অন্নমৃত ফাউন্ডেশন’–এর মাধ্যমে খাবার সরবরাহ শুরু হয়। যদিও হাওড়া, পুরুলিয়া, নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্ল‍ক, এবং উত্তর ২৪ পরগনার রাজারহাট–নিউটাউন এলাকায় ইসকনেরই অন্য একটি সংস্থা ‘অক্ষয়পাত্র ফাউন্ডেশন’–কে মিড–ডে মিলের দায়িত্ব দেওয়ার পরেও রাজ্য সরকার তা প্রত্যাহার করে নিয়েছিল। উল্লেখ্য, এর আগে একই সংস্থাকে কলকাতায় মিড–ডে মিল দেওয়ার সরকারি সিদ্ধান্ত ঘিরে কলকাতা হাইকোর্টে মামলা হয়। বর্তমানে তা বিচারাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *