Nitish Kumar-PM Modi: 'আর ছেড়ে যাব না', নীল অর্কিডে নমোর সঙ্গে NDA-র নতুন অধ্যায় শুরু নীতীশের - Bengali News | Bihar CM Nitish Kumar Meets PM Narendra Modi. Says Will Never Leave NDA Again - 24 Ghanta Bangla News
Home

Nitish Kumar-PM Modi: ‘আর ছেড়ে যাব না’, নীল অর্কিডে নমোর সঙ্গে NDA-র নতুন অধ্যায় শুরু নীতীশের – Bengali News | Bihar CM Nitish Kumar Meets PM Narendra Modi. Says Will Never Leave NDA Again

Spread the love

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে নীতীশ কুমার।Image Credit source: PTI

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আগেই ফের পাল্টি খেয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। বিরোধী ইন্ডিয়া (INDIA) জোট ছেড়ে যোগ দিয়েছেন শাসক জোট এনডিএ(NDA)-তে। বিহারে ফের গড়া হয়েছে নতুন সরকার। নবমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নীতীশ কুমার। দেড় বছরের বিচ্ছেদের পর নীতীশ প্রত্য়াবর্তন করতেই তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লিতে এলেন নীতীশ। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন বিহারের মুখ্যমন্ত্রী। সাক্ষাতের পর তিনি জানান, আর কখনও এনডিএ ছাড়বেন না।

লোকসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের যে জোট তৈরি হয়েছে, তার অন্যতম কাণ্ডারি ছিলেন নীতীশ কুমার। কিন্তু নির্বাচন এগিয়ে আসতেই রাতারাতি ভোল বদল করে আবার এনডিএ জোটেই ফিরে এসেছেন নীতীশ কুমার। গত মাসেই বিহারের সরকারে ফের পালাবদল হয়। বিজেপির সমর্থনে নবমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলেন নীতীশ কুমার। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের পর তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও দেখা করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেডিইউ প্রধান জানান, বিহারের সরকার ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিজেপির সঙ্গে ফের জোটে সামিল হওয়ার প্রসঙ্গে নীতীশ কুমার জানান, ১৯৯৫ সাল থেকেই বিজেপির সঙ্গে জোটে ছিলেন তিনি। ২০১৩ সালের পর দুইবার বিচ্ছেদ হলেও, তিনি আর কখনও এনডিএ ছেড়ে যাবেন না। এনডিএ-তেই থাকবেন।

লোকসভা নির্বাচনের জন্য আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাওয়া হলে নীতীশ কুমার শুধু বলেন যে বিজেপি নেতারা এই বিষয়ে অবগত।

প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি বিহারের বিধানসভায় আস্থাভোট রয়েছে। বিজেপির সমর্থনে নতুন সরকার গঠন করার পর নীতীশ কুমারের সঙ্গে মাত্র ৮ জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। বাকি মন্ত্রী পরিষদ গঠন এখনও বাকি। মূলত আরজেডি-র মন্ত্রীদেরই সরিয়ে তার জায়গায় বিজেপি ও জেডি(ইউ)-র বিধায়করা শপথ নিয়েছেন।

গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এনডিএ জোটের সদস্য বিজেপি ও জেডি(ইউ) ১৭টি করে আসনে লড়েছিলেন। লোক জনশক্তি দল ৬টি আসনে লড়েছিল। এবারের আসন ভাগাভাগি কী হবে, সে বিষয়ে স্পষ্ট ইঙ্গিত মেলেনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *