‘এই প্লেয়ারদের আমি চিনি না’, ৫ গোলে হেরে অকপট ইস্টবেঙ্গলের কোচ হাবাস - 24 Ghanta Bangla News
Home

‘এই প্লেয়ারদের আমি চিনি না’, ৫ গোলে হেরে অকপট ইস্টবেঙ্গলের কোচ হাবাস

Spread the love

চেন্নাইয়িনের কাছে হেরে কী বললেন ইস্টবেঙ্গল কোচ?

অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িনের কাছে ৩-৫ গোলে হেরেছে ইস্টবেঙ্গল। চলতি ISL-এ এটাই প্রথম হার লাল-হলুদ ব্রিগেডের। মাঝমাঠ ও ডিফেন্সের মাঝে ফাঁক, সংগঠিত আক্রমণের অভাব স্পষ্ট ছিল দলের খেলায়। ম্যাচ শেষে সেটা মেনে নিলেন হাবাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, ‘এমন ছন্নছাড়া ফুটবল খেলে ম্যাচ জেতা অসম্ভব। এর পাশাপাশি AFC-র ম্যাচ খেলা, ক্লান্তিও রয়েছে। তবে কোচ হিসেবে এই ব্যর্থতার দায় আমার। এই পরিস্থিতির সমাধান খুঁজতে হবে। কারণ, এটা আমার দল নয়। এই প্লেয়ারদের আমি চিনি না। আজকের এই ফলাফল একটা দুর্ঘটনার মতো। আশা করি, ভবিষ্যতে আর এমন ঘটবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *