ইন্দ্রনীলকে নিয়ে কসবা ও চন্দননগরে তল্লাশিতে পুলিশ - 24 Ghanta Bangla News
Home

ইন্দ্রনীলকে নিয়ে কসবা ও চন্দননগরে তল্লাশিতে পুলিশ

Spread the love

পাস ও প্রিভিউ শোয়ের মাধ্যমে দুর্নীতির পরিমাণ ১০০ কোটি ছাপিয়ে গিয়েছে বলে দাবি পুলিশের। তদন্তকারীদের অনুমান ১৫০ কোটিরও বেশি। লালবাজার সূত্রে দাবি, এই দুর্নীতিতে ধ্রুবজ্যোতি বোস ওরফে শুভর মাধ্যমে লেনদেন হয়েছে। তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। ধ্রুবজ্যোতিকে হেফাজতে নিয়ে এখন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। অভিযোগকারী জয়দীপ মুখোপাধ্যায় এ দিন বলেন, ‘ধ্রুবজ্যোতি এই দুর্নীতির আর্কিটেক্ট অফ দ্য মাস্টারমাইন্ড। উনি ইন্দ্রনীল সেনকে ভুয়ো সংস্থার মাধ্যমে লেনদেন থেকে হাত বদলের বুদ্ধি— সবই দিয়েছিলেন।’ কলকাতা পুলিশের দাবি, শুধু পুজোর পাসই নয়, ট্যুরিজ়িম সেক্টরে বিভিন্ন টেন্ডার–দুর্নীতিতেও যুক্ত ছিলেন প্রাক্তন এই মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *