'যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করা হবে না', চাকরিহারাদের আদালতের জুজু দেখালেন ব্রাত্য, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

‘যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করা হবে না’, চাকরিহারাদের আদালতের জুজু দেখালেন ব্রাত্য, বাংলার মুখ

Spread the love

যোগ্য ও অযোগ্যদের কোনও তালিকা প্রকাশ করা হবে না। স্পষ্টভাবে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) অফিসের সামনে অবস্থানরত প্রার্থীদের আদালতের জুজু দেখিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছেন।

সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসুর মন্তব্য

১) ব্রাত্য: মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে চাকরিহারাদের পাশে আছেন। আমরা না হয় সুপ্রিম কোর্টে হেরেছি, তাহলে জিতল কারা? কারা জিতল, সেটা আপনারা সবাই জানেন। বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি। সুপ্রিম কোর্টের রায় অক্ষরে-অক্ষরে পালন করতে আমরা দায়বন্ধ। এমন কিছু করা উচিত নয়, যাতে সুপ্রিম কোর্টে সমস্যা না হয়।

২) ব্রাত্য: আমাদের কাজ আমাদের করতে দিন। আপনারা আমাদের কাজ গিয়ে করুন।

৩) ব্রাত্য: সুপ্রিম কোর্ট কোনও তালিকা প্রকাশ করতে বলেনি। করতে পারিনি মানে এই নয় যে বিষয়টি নিয়ে আইনি পরামর্শ নিইনি আমি।

৪) ব্রাত্য: এমন কোনও কাজ করবেন না, যা আপনাদের রিভিউ পিটিশনে আপনাদের বিরুদ্ধে চলে যায়।

৫) ব্রাত্য: সরকার কোনও কড়া মনোভাব নেবে না।

(বিস্তারিত পরে আসছে)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *