Mamata Banerjee: 'অজয় নন্দা পদত্যাগ করুন', বিনীত গোয়েলের উদাহরণ তুলে জোরালো দাবি মমতার, পুলিশের বিরুদ্ধে মামলারও হুঁশিয়ারি প্রাক্তন মুখ্যমন্ত্রীর | Mamata Banerjee Targets Kolkata Police Commissioner Ajay Nanda, Demands His Resignation Amid Kalighat Tensions - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee: ‘অজয় নন্দা পদত্যাগ করুন’, বিনীত গোয়েলের উদাহরণ তুলে জোরালো দাবি মমতার, পুলিশের বিরুদ্ধে মামলারও হুঁশিয়ারি প্রাক্তন মুখ্যমন্ত্রীর | Mamata Banerjee Targets Kolkata Police Commissioner Ajay Nanda, Demands His Resignation Amid Kalighat Tensions

Spread the love

কলকাতা: কালীঘাটে শুক্রবার রাত থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির সামনে দফায় দফায় উত্তেজনা। মিডনাইট বার্থডে সেলিব্রেশনের সময় তৃণমূল-বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি, অভিষেকের সঙ্গে পুলিশের তীব্র বাদানুবাদ। দুপুরে ফের নতুন করে উত্তেজনা ছড়ায় কালীঘাটে। শনিবার সকালেই অভিষেকের বাড়িতে পৌঁছন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বিজেপি বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। এরপর ফের বাড়ির বাইরে মাইক নিয়ে পুলিশকে নিশানা করেন মমতা। এমনকী হুঁশিয়ারিও দেন। পাশাপাশি চোরবাগানের ঘটনার প্রসঙ্গ টেনে এনে কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

বিজেপিকে নিশানা

বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, “দয়া করে হামলার চেষ্টা করবেন না। আপনাদের একটাই কাজ একদিকে হামলা, আরেকদিকে মামলা। একদিন মনে রাখবেন এই হামলা ও মামলা করতে করতে আপনারা বিজেপির হাতে পুতুল হয়ে নিজেদের চেয়ারটাও হারাতে পারেন। তার কারণ কোর্টে কিন্তু মামলা চলছে। আপনারা যদি আমাদের কাজে বাধা দেন, তাহলে আমরা কিন্তু বারবার করে কোর্টকে জানাচ্ছি।”

পুলিশের বিরুদ্ধে অভিযোগ

এরপরই কলকাতা পুলিশ কমিশনারের নাম উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, অজয় নন্দার প্রথমে পদত্যাগ করা উচিত। চোরবাগানের প্রসঙ্গ টেনে এনে বিনীত গোয়েলের উদাহরণ তুলে ধরে অজয় নন্দের পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, “আমি আপনাদের বলব এই জিনিস করবেন না। কাল থেকে আমার বাড়ির সামনে পাড়ায় গিয়ে হামলা করেছে। আর রাস্তার উপর বেআইনি পুজো করতে দিয়েছে। যা কোনও দিন আজ পর্যন্ত হয়নি। যাঁদের আইনি পুজো, তাঁদের থ্রেট করছেন। পুজোর আগে হামলা করতে হচ্ছে? এসব খেলা খেলবেন না। মানুষ সব দেখছে। দুই দিন ধরে ইন্ডি জোটের অনুষ্ঠানে গিয়েছি। ওই দিন থেকে আমাদের উপর হামলা চালাচ্ছে।”

এরপরই পুলিশের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার হুঙ্কার, এমন মামলা করা হোক, যাতে পুলিশের পদোন্নতি আটকে যায়। উল্লেখ্য এর আগেও পুলিশকে সরাসরি হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল অভিষেককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *