SSC Protest: ২০২২ সালের টেট উত্তীর্ণদের বিক্ষোভ, চ্যাংদোলা করে গাড়িতে তুলছে পুলিশ, করুণাময়ীতে ধুন্ধুমারকাণ্ড - Bengali News | Ssc protestProtest by 2022 TET passers in Karunamoye, police are waving and picking them up in cars - 24 Ghanta Bangla News
Home

SSC Protest: ২০২২ সালের টেট উত্তীর্ণদের বিক্ষোভ, চ্যাংদোলা করে গাড়িতে তুলছে পুলিশ, করুণাময়ীতে ধুন্ধুমারকাণ্ড – Bengali News | Ssc protestProtest by 2022 TET passers in Karunamoye, police are waving and picking them up in cars

Spread the love

চ্যাংদোলা করে চাকরিপ্রার্থীদের নিয়ে যাচ্ছে পুলিশImage Credit source: TV9 Bangla

কলকাতা: আজ, মঙ্গলবার ফের রাজপথে ২০২২ সালের টেট উত্তীর্ণরা। করুণাময়ীতে জমায়েত করেছেন হাজার হাজার চাকরিপ্রার্থী। কিন্তু মেট্রো স্টেশনের বাইরেই শুরু হয়ে গিয়েছে ধরপাকড়। জমায়েত হতে না হতেই আন্দোলনকারীদের চ্যাংদোলা করে রীতিমতো গাড়িতে তোলার চেষ্টা করে পুলিশ।

News Update

  1. নিয়োগের দাবিতে ফের উত্তাল রাজপথ। ২০২২ সালের টেট উত্তীর্ণদের আন্দোলনে ধুন্ধুমারকাণ্ড। করুণাময়ীতে জমায়েত হতে না হতেই ধরপাকড়।
  2. সকাল থেকেই করুণাময়ী জমায়েত করছিলেন আন্দোলনকারীরা। শান্তিপূর্ণভাবে তাঁরা পর্ষদে আন্দোলন করছিলেন। কিন্তু হঠাৎই তাঁদের জমায়েতে হাজির হয় পুলিশ।
  3. জমায়েত থেকে রীতিমতো চ্যাংদোলা করে চাকরিপ্রার্থীদের গাড়িতে তুলতে থাকে পুলিশ। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়।
  4. এর মধ্যেই বেশ কয়েকজন চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েছেন। আন্দোলনকারীদের দাবি, এতগুলো বছর ধরে তাঁরা অপেক্ষা করছেন। কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়াই শুরু হয়নি। করুণাময়ীতে এই মুহূর্তে হাজার হাজার চাকরিপ্রার্থীর ভিড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *