LSG ছাড়ছেন মহসিন খান? বাঁহাতি পেসারকে নিয়ে আগ্রহী দুই IPL ফ্র্যাঞ্চাইজ়ি
আইপিএলের আগামী মরশুমের আগে মহসিন খানকে নিয়ে আগ্রহ দেখিয়েছে রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস। লখনৌ সুপার জায়ান্টসের এই বাঁহাতি পেসারকে দলে পেতে আগ্রহী দুই দলই। তবে সংবাদমাধ্যমের খবর, মহসিন নিজে লখনৌ ছাড়তে চান না। ২০২৬ সালের মরশুমে সাত ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন তিনি। চোটের সমস্যা থাকলেও তাঁকে ধরে রাখবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে LSG-কে। যা পরিস্থিতি তাতে মহসিনকে নিয়ে দলবদলের বাজারে জল্পনা তুঙ্গে।