রউফকে ভুয়ো নথি তৈরিতে সাহায্য, তপসিয়া থেকে STF-এর হাতে আরও একজন গ্রেপ্তার
অন্য দিকে নোদাখালির অন্য একটি মামলায় আরও দু’জনকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। তাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলে ‘দেশবিরোধী প্রচার’ চালানোর অভিযোগ রয়েছে। জঙ্গি কার্যকলাপের সঙ্গে তাদের কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তাদের সোশ্যাল মিডিয়া কার্যকলাপের পাশাপাশি তাদের যোগাযোগের নেটওয়ার্ক এবং অন্য কারও সঙ্গে যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে এসটিএফ।