বক্সায় ‘টাইগার ক্লাব’ - 24 Ghanta Bangla News
Home

বক্সায় ‘টাইগার ক্লাব’

Spread the love

বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘ আনার দিনক্ষণ পাকা করে ফেলেছে বন দপ্তর। বাঘ সম্পর্কে আলিপুরদুয়ারবাসীকে সচেতন করতে জেলার প্রতিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে গঠন করা হচ্ছে ‘টাইগার ক্লাব’। বক্সার ভিতরে এবং আশপাশের ৭৫টি গ্রাম, বনবস্তি এবং চা-বাগানগলিতে বাঘ নিয়ে লাগাতার সচেতনতা প্রচারে উদ্যোগী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। আগামী ২৫ অগস্ট থেকে ১ অক্টোবর পর্যন্ত ২৫টি দল পালা করে ওই ৭৫টি এলাকায় প্রচার চালাবে। সাধারণ মানুষের মধ্যে বাঘ-সহ বন্যপ্রাণী এবং জঙ্গল নিয়ে সচেতনতা তৈরি করাই হবে ওই দলগুলির মুখ্য উদ্দেশ্য। এই উদ্যোগে স্কুলের পড়ুয়া, স্থানীয় বাসিন্দা, চা-বাগানের শ্রমিক এবং বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের যুক্ত করা হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *