kali puja 2026-শঙ্খের সোনালি আভায় এবারও হিট এসটিএস - 24 Ghanta Bangla News
Home

kali puja 2026-শঙ্খের সোনালি আভায় এবারও হিট এসটিএস

Spread the love

বিপুল দর্শনার্থীর ভিড় সামাল দিতে নিরাপত্তা ও যাতায়াতের ব্যবস্থাতেও বিশেষ গুরুত্ব দিয়েছে ক্লাব। অন্যতম কর্মকর্তা অনিরুদ্ধ দাশগুপ্ত বলেন, ‘জেলা পুলিশ-প্রশাসনের নির্দেশিকা মেনে প্রবেশ ও বেরোনোর জন্য পৃথক পথ রাখা হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে বিশেষ ইমার্জেন্সি এগজ়িট। নারী নিরাপত্তার জন্য থাকছেন মহিলা ভলান্টিয়ারও। দর্শনার্থীরা যাতে কোনও সমস্যায় না পড়েন, সে দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।’ শুধু এসটিএস নয়, কলকাতার চোরবাগানের বিপর্যয় ও মৃত্যুর পরে শহরের সব পুজোর নিরাপত্তা নিয়ে প্রশাসনের তৎপরতা দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *