IAS হওয়ার স্বপ্ন, খেলেছিলেন ‘কৌন বনেগা ক্রোড়পতি’ও, গয়না চুরি করে গারদে যুবক
একাধিক দোকানে চুরির করার পরে পুলিশের হাত থেকে বাঁচতে পরিচয় গোপন করার চেষ্টা করেন সতীশ। মুম্বইয়ের একটি হস্টেলে ভুয়ো আধার কার্ড দেখিয়ে থাকত শুরু করেছিলেন। পাল্টে নিয়েছিলেন ফোন নম্বর। অন্য দিকে, গয়না চুরির তদন্তে পুলিশও হাল ছাড়েনি। শেষ পর্যন্ত সতীশের একটি সক্রিয় মোবাইল নম্বরের সন্ধান পায় পুলিশ। সেই সূত্র ধরেই পুলিশ পৌঁছে যায় দিল্লির উত্তম নগরে।
সাদা তোয়ালে ঢাকা আমলার চেয়ারে বসার জায়গায় সতীশের জায়গা আজ শ্রীঘরে। ২০২৬ সালের ২৮ অক্টোবর সতীশকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে মুম্বই পুলিশ।