জন্মাষ্টমীতে গোপালকে কোন রঙের পোশাক পরাবেন? Ei Samay - 24 Ghanta Bangla News
Home

জন্মাষ্টমীতে গোপালকে কোন রঙের পোশাক পরাবেন? Ei Samay

Spread the love

যদি নির্দিষ্ট রঙে গোপালকে সাজানোর প্রথা থাকে?

বাড়িতে যদি বহু বছর ধরে নির্দিষ্ট কোনও পোশাক বা রঙে বাল গোপালের সাজের প্রথা থাকে, তা বদলানোর প্রয়োজন নেই। পারিবারিক ঐতিহ্য, নিয়মিত সেবা, পরিচ্ছন্নতা ও ভক্তিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সাদার সঙ্গে হালকা গোলাপি বা অল্প সবুজও ব্যবহার করা যেতে পারে। তুলসী পাতা, ময়ূরপুচ্ছ বা সবুজ পাতার সাজ সাদা-হলুদের সঙ্গে মানানসই হবে। ফুল হিসেবে জুঁই বা হলুদ ফুল ব্যবহার করা যায়। গয়নায় মুক্তো বা রুপোলি রং বেছে নেওয়া যেতে পারে।

নতুন পোশাক কেনা কি জরুরি?

জন্মাষ্টমীতে নতুন পোশাক পরানো শুভ বলে মনে করা হলেও তা বাধ্যতামূলক নয়। নতুন পোশাক না থাকলে পুরোনো পোশাক ভালো ভাবে পরিষ্কার করে ব্যবহার করা যায়। পোশাকের দাম দিয়ে পুজোর মাহাত্ম্য নির্ধারিত হয় না।

জন্মাষ্টমী ২০২৬ তিথির খুঁটিনাটি

২০২৬ সালে জন্মাষ্টমী পালিত হবে ৪ সেপ্টেম্বর, শুক্রবার। অষ্টমী তিথি শুরু হচ্ছে ৪ সেপ্টেম্বর রাত ২টা ২৫ মিনিটে। শেষ হবে ৫ সেপ্টেম্বর রাত ১২টা ১৩ মিনিটে শেষ হবে। নিশীথকালে জন্মাষ্টমীর মূল পুজো করা হবে। তবে স্থানীয় সময় অনুযায়ী পুজোর সময় কিছুটা পরিবর্তিত হতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *