প্রথম ভারতীয় জুটি হিসেবে ইতিহাস বৈষ্ণবী-ঋতুজার - 24 Ghanta Bangla News
Home

প্রথম ভারতীয় জুটি হিসেবে ইতিহাস বৈষ্ণবী-ঋতুজার

Spread the love

ভারতীয় টেনিসে নতুন ইতিহাস গড়লেন বৈষ্ণবী আদকর ও ঋতুজা ভোঁসলে। শনিবার চেন্নাই ওপেনে ডাবলসের ফাইনালে উঠলেন এই ভারতীয় জুটি। এর ফলে WTA ট্যুরের মূলস্তরে প্রথম দু’জন ভারতীয় মহিলা ফাইনালে পৌঁছলেন। সেমি ফাইনালে দ্বিতীয় বাছাই পোল্যান্ডের ভেরোনিকা ফালকোভস্কা ও আমেরিকার আলানা স্মিথকে ৬-২, ২-৬, ১০-৮ ব্যবধানে হারান বৈষ্ণবী-ঋতুজা। প্রথম সেট জিতলেও দ্বিতীয় সেটে ছন্দ হারান তাঁরা। তবে নির্ণায়ক সেটে টাইব্রেকারে দুরন্ত কামব্যাকে জয় ছিনিয়ে নেন তাঁরা। ভারতের মহিলা টেনিসের ইতিহাসে এই সাফল্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *