আমেরিকায় আটক লরেন্স বিষ্ণোইয়ের ডান হাত হরি বক্সার| Ei samay
একের পর এক অভিনেতা, পরিচালককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে। সেই গ্যাংয়েরই অন্যতম সক্রিয় সদস্য হরি বক্সারকে আমেরিকায় আটক করেছে সে দেশের প্রশাসন। শনিবার, ৭ নভেম্বর ক্যালিফোর্নিয়ায় তাঁকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং হরিয়ানা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (STF) দেওয়া তথ্যের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে খবর।