৫ ফুট ৩ ইঞ্চি দাড়ি রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন আমেরিকার বাসিন্দা
৫ ফুট ৩ ইঞ্চি দাড়ি রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন আমেরিকার নাগরিক ম্যাথিউ হে। কানসাসের বল্ডুইন শহরের বাসিন্দা তিনি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ২০ বছর ধরে হে দাড়ি বড় করছেন। বর্তমানে ওই দাড়ি ৫ ফুটেরও বেশি লম্বা। তবে আগে সবসময় দাড়ি ছোট রাখতেই পছন্দ করতেন তিনি। কিন্তু একদিন বাচ্চারা তাঁর দাড়িতে বিনুনি করে দেয়। তখন থেকেই দাড়ি লম্বা করছেন। যা আমেরিকার অ্যালাবামার বার্মিংহামের বাসিন্দা রুডলফ মার্টিনোর ৩ ফুট ৬ ইঞ্চির লম্বা দাড়ির রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে।