স্কুলছুট পড়ুয়াই স্বপ্ন দেখায় দিনবদলের, সর্বকনিষ্ঠ সেনেটর জেমসের উত্থানের গল্পটা জানেন?
কুর্সিতে বসে নিজের প্রতিশ্রুতি ভোলেননি। ক্লাসরুমের সেই দিনগুলো যেন তাঁর আবাল্য সঙ্গী। স্কুল পড়ুয়াদের জন্য চালু করেন ‘হোল স্টুডেন্ট অ্যাজেন্ডা’। ২০২২-এ নির্বাচনী কেন্দ্রের পুনর্বিন্যাসের পরেও নিজের আসন ধরে রাখেন তিনি। তার পরে গত বছর ঘোষণা করেন, টেক্সাস থেকে সেনেট নির্বাচনে লড়বেন।
রাজধানীতে বসে আইন তৈরির সময়ে তাঁর মনে পড়ে জাস্টিনের কথা। জো রোগানের পডকাস্টে সেই কথাই বলেছিলেন তিনি। জেমসের কথায়, ‘বিলটা ডেমোক্র্যাটদের, না রিপাবলিকানদের — আমি দেখি না। শুধু দেখি ওতে পড়ুয়াদের কোনও ভালো হবে কি না।’