রোহিতের ব্যাটে রান খুঁজছে ভারত - 24 Ghanta Bangla News
Home

রোহিতের ব্যাটে রান খুঁজছে ভারত

Spread the love

এই সময়: অকল্যান্ডের পরে ওয়েলিংটনেও বৃষ্টির চোখরাঙানি। ফলে আজ নিউ জ়ি‍ল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান‍ ড–ওে পুরো ৫০ ওভার‍ হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। বৃষ্টির জ‍ন্য দুটো টিমকে শুক্রবার প্র্যাক্টিস করতে হলো ইন্ডোরে। আজ ওয়েলিংটনে বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ। অকল্যান্ডের যদিও নিউ জ়িল্যান্ডের ইনিংসে সমস্যা হয়নি। কিইয়িরা ৪০.২ খেললেও ডাকওয়ার্থ লুইস নিয়ে ভারতের সামনে টার্গেট দাঁড়ায় ৩২ ওভারে ১৪৩। ২২.৪ ওভারে ম্যাচ জিতে যায় ভারত।

আজ ম্যাচ হলেও তা পুরো ৫০ ওভার হবে, এমন নিশ্চয়তা নেই। অকল্যান্ডের ইডেন পার্কের মতো আজ ওয়েলিংটনের বেসিন‍ রিজার্ভেও আলোচনায় উঠে আসছেন পেসাররা। এমনিতে হাওয়া ওয়েলিংটনের সব সময়েই চর্চায় থাকে। তার পরে বৃষ্টির জন্য স্যাঁতস্যাঁতে আবহাওয়া। প্রথম ম্যাচে ভারতের সবচেয়ে সফল বোলার অর্শদীপ সিং। উইকেট পেয়েছেন গু‍রনুর ব্রার ও অংশু‍ল কম্বোজ। ১০ ওভারে ২২ রানে ২ উইকেট নিয়ে তিনিই ম্যাচের সেরা।

অবশ্য ভারতের সামনে স্রেফ একটা ম্যাচ বা সিরিজ় জয়ই একমাত্র লক্ষ্য নয়। এর বাইরেও অনেকগুলো বিষয়ের দিকে থাকছে ভারতীয় ক্রিকেটের নজর। প্রথমত, ২০২৭ সা‍লের ওয়ান ডে বিশ্বকাপের মহড়া। সেই সঙ্গে থাকছে রো–কো জুটির পারফরম্যান্স। প্রথম ম্যাচে বিরাট কোহলি যদি নায়ক নন, রোহিত শর্মার ব্যাট থেকে সে ক্ষেত্রে আসেনি কোনও রান। বিরাটের ব্যাটে আবার বড় রানের পাশাপাশি রোহিতের ব্যাটও ঝলসে ওঠার অপেক্ষায় রয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

আসল কথা হলো, যে যাই বলুন, রোহিত শর্মা এক বছর পরে বিশ্বকাপ ভাবনায় নিশ্চিত ভাবে থাকবেন, তা কোনও ক্রিকেটপ্রেমী জোর দিয়ে বলতে পারছেন না। কারণ নির্বাচকরা এই সিরিজ়ে বিকল্প ওপেনার হিসেবে রেখেছেন রুতুরাজ গায়কোয়াড়কে। তার উপরে অনেকে মনে করছেন, যশস্বী জয়সওয়ালেরও সম্ভাবনা আছে। কারণ সে ক্ষেত্রে শুবমানের সঙ্গে শুরুতে একজন বাঁ হাতি থাকবেন।

মোট কথা, বাকি চারটি ম্যাচে অন্তত একটিতে ভদ্রস্থ রান করতে হবে রোহিতকে। তিনি অবশ্যই নির্বাচকদের ভাবনায় আছেন। কিন্তু প্রশ্নচিহ্ন একটা থেকেই গিয়েছে। কারণ বিশ্বকাপের সময়ে আগামী বছরে রোহিতের বয়স হবে ৪০। তবে অকল্যান্ডে প্রথম ম্যাচে একটি রান আউটে রোহিতের ফিল্ডিং দেখিয়েছে, ফিটনেস নিয়ে যথেষ্ট খেটেছেন তিনি। কিন্তু আসল কাজ হলো রান করা। সেটার অপেক্ষায় এখন তাঁর ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *