এখনও টিঁকে মশাল গার্লস
আজ শনিবার রাতে কিশোর ভারতী স্টেডিয়ামে কি নয়া নজির গড়তে পারবেন ইস্টবেঙ্গলের মেয়েদের ফুটবল টিম? মেয়েদের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে এখনও উঠতে পারেনি ভারতের কোনও ফুটবল টিম। আজ মশাল গার্লরা যদি উত্তর কোরিয়ার ৪.২৫ এসসির বিরুদ্ধে জিততে পারে এমনকি ড্রও করতে পারে, তাহলে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নেবে। হারলেও সেই সম্ভাবনা থাকবে।