বিরাট কোহলি ও রোহিত শর্মার বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে বার্তা Harbhajan Singh-এর
২০২৭ সালের বিশ্বকাপে বিরাট ও রোহিতকে দলে না রাখলে বড় ভুল করবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাঁর মতে, বয়স বাড়লেও এখনও ফিটনেস ও পারফরম্যান্সের দিক থেকে যথেষ্ট ভালো জায়গায় রয়েছেন ভারতের এই দুই তারকা। নির্বাচক হলে, অবশ্যই এই দুই ক্রিকেটারকে দলে রাখতেন বলে জানালেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে এই সময় লাইভ-এর মুখোমুখি হয়ে দুই তারকাকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন হরভজন। ঠিক কী বললেন তিনি? শুনুন।