প্যানেল প্রকাশের পরে বাতিল বর্ধমান মেডিক্যাল কলেজের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ প্রক্রিয়া
পরীক্ষা এবং ইন্টারভিউর পরে হাতে পেয়েছিলেন নিয়োগপত্র। প্রকাশিত হয়েছিল প্যানেলও। শুধু নিয়োগের তারিখ জানা বাকি ছিল। কিন্তু তার আগেই বাতিল হয়ে গেল সেই প্যানেল। এর জেরে বাতিল হয়ে গিয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ প্রক্রিয়া। কেন সেই প্যানেল বাতিল করা হয়েছে তার কোনও স্পষ্ট কারণ জানানো হয়নি। তবে খুব তাড়াতাড়ি নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এই জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।