চাঁপদানিতে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
দীপাবলির আগে বেতন বৃদ্ধির দাবিতে হুগলির চাঁপদানিতে শ্রমিক বিক্ষোভ। শনিবার জিআইএস কটন মিলের শ্রমিকরা জিটি রোড অবরোধ করেন। আগামীকাল দীপাবলি ও সামনেই ছট পুজো থাকায় তাঁরা নভেম্বর মাসের ৬ তারিখের মধ্যেই বেতন দাবি করেন। কয়েকদিন আগে স্থানীয় বিধায়ক দিলীপ সিং সমস্যা মেটানোর আশ্বাস দেন। শ্রমিকরা শনিবার কাজে এসে জানতে পারেন এ দিনও তাঁরা বেতন পাবেন না। মিলের সামনে জিটি রোড অবরোধ করে বসে পড়েন শ্রমিকরা। পুলিশ ও স্থানীয় বিধায়ক ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং সমস্যা সমাধানের আশ্বাসে অবরোধ ওঠে।