কোস্ট গার্ড থেকে ‘জয় বাংলা’ বাদ, বাতিল জাতীয় ৪ নেতাও
এই সময়, ঢাকা: জাতীয় চার নেতার নামে চারটি জাহাজ-সহ বাংলাদেশ কোস্ট গার্ডের মোট পাঁচটি জাহাজের নাম পাল্টেছে সরকার। যার মধ্যে একটি জাহাজে ‘জয় বাংলা’ এবং বাকি চারটিতে ছিল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলি এবং কে এম কামারুজ্জামানের নাম!