জামা থেকে তেল-মশলার দাগ তোলার সহজ উপায় - 24 Ghanta Bangla News
Home

জামা থেকে তেল-মশলার দাগ তোলার সহজ উপায়

Spread the love

ধোয়ার আগে দাগে লাগান ‘সুপার পেস্ট’

দাগ লাগা কাপড় সরাসরি ওয়াশিং মেশিনে ফেলবেন না। আগে দাগ তুলুন। শেফ ফ্যাটির দাবি, তাঁর ‘সুপার পেস্ট’ গ্রিজ ভেঙে দেয় এবং হলদেটে ছোপ তুলতে সাহায্য করে।

কীভাবে বানাবেন সুপার পেস্ট:

  • এক ভাগ ওয়াশিং সোডা বা বেকিং সোডা নিন।

  • সমপরিমাণ হাইড্রোজেন পারক্সাইড মেশান।

  • সঙ্গে কয়েক ফোঁটা বাসন ধোয়ার তরল সাবান দিন।

  • সব উপকরণ ভালো করে মিশিয়ে নিলেই তৈরি পেস্ট।

  • বেকিং সোডাকে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ৩০ মিনিট বেক করলেই ওয়াশিং সোডা তৈরি হয়ে যাবে।

কীভাবে ব্যবহার করবেন:

  1. জামায় যেখানে দাগ লেগেছে, সেখানে পেস্টটি লাগিয়ে দিন।

  2. পুরোনো ব্রাশ দিয়ে হালকা হাতে ঘষুন।

  3. পরিষ্কার জলে ধুয়ে নিন।

  4. এরপর পোশাকটি হাতে বা ওয়াশিং মেশিনে কেচে নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *