গণেশ চতুর্থীতে সকলের নজরে নীতা আম্বানির ‘আম্রপালি ভারতম’, এই গয়নার বিশেষত্ব কী?
আম্বানি পরিবারের ঐতিহ্যবাহী বাসভবন ‘অ্যান্টিলিয়া’-য় এ বারের গণেশ চতুর্থী উদ্যাপনে নীতা অম্বানির (Nita Ambani) রাজকীয় উপস্থিতি সবার নজর কেড়েছে। রিল্যায়েন্সের নিজস্ব ব্র্যান্ড ‘স্বদেশ’ (Swadesh)-এর তৈরি কমলা এবং গাঢ় গোলাপি রঙের মিশেলে তৈরি রেশম শাড়ির সঙ্গে তিনি যে নেকলেসটি পরেছিলেন, তা সাধারণ কোনও গয়না নয়। যেন আস্ত একটা মিউজ়িয়াম। গলা থেকে কাঁধ পর্যন্ত চওড়া এবং ঝুল প্রায় বুকের কাছাকাছি। এই বিশেষ নেকলেসটির নাম ‘আম্রপালি ভারতম’। দক্ষিণ ভারতের বহু প্রাচীন ও বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী গয়নার একটি অভূতপূর্ব সমন্বয়।
কী ভাবে তৈরি হলো ‘আম্রপালি ভারতম’?
-
পুরো ভারত থেকে বিভিন্ন দশকের অ্যান্টিক বা ভিনটেজ জুয়েলারির খণ্ডগুলো খুঁজে বের করতে এবং সংগ্রহ করতে ৩ বছর সময় লেগেছে।
-
১৪ জন প্রবীণ ও দক্ষ কারিগর মাসের পর মাস ধরে হাতে সাজিয়ে, ভারসাম্য বজায় রেখে ভিন্ন ভিন্ন সময়ের এই অলঙ্কারগুলোকে একত্রে যুক্ত করেছেন।
-
নেকলেসটির উপরের অংশটিকে ধরে রেখেছে কেরালার একটি ঐতিহ্যবাহী হার। এর সঙ্গে যুক্ত করা হয়েছে প্রাচীন দক্ষিণ ভারতীয় নথ, ঝুমর, কানের দুল, বিল্লা এবং চাঁদবালি।
কেরালার ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল নেকলেস ডিজ়াইন। এর সঙ্গে জোড়া হয়েছে দক্ষিণ ভারতীয় নথ, চাঁদবালি, ঝুমোর ও বিল্ল। গয়নাগুলোর মাঝের ফাঁকা অংশ পূরণ করতে নিখুঁত মুক্তো ও রঙিন মূল্যবান রত্ন ব্যবহৃত হয়েছে। এই ধরনের গয়নার কোনও বাঁধাধরা প্যাটার্ন হয় না। প্রতিটি অ্যান্টিক টুকরো নিজস্ব গল্প ও সৌন্দর্য প্রকাশ করে।
তবে একটি বিষয় ফ্যাশনপ্রেমীদের দৃষ্টি এড়িয়ে যায়নি। গত বছরের নভেম্বরে গর্ভাবস্থায় অভিনেত্রী সোনম কাপুর একটি হাতির দাঁতের রঙের আনারকলি স্যুটের সঙ্গে এই ঐতিহ্যবাহী নেকলেসটি পরেছিলেন।