New Delhi TMC: 'বিপুল পরিমাণ নথির কপি দেওয়া সম্ভব নয়', জানাল ঋতব্রত শিবির | Ritabrata Banerjee tmc said that It is not possible to provide copies of a large amount of documents - 24 Ghanta Bangla News
Home

New Delhi TMC: ‘বিপুল পরিমাণ নথির কপি দেওয়া সম্ভব নয়’, জানাল ঋতব্রত শিবির | Ritabrata Banerjee tmc said that It is not possible to provide copies of a large amount of documents

Spread the love

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়Image Credit: Tv9 Bangla

নয়া দিল্লি: কে আসল তা প্রমাণ করার লড়াই চলছে। সুপ্রিম কোর্টও (Supreme Court) সময় বেঁধে দিয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে নথি জমা দিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। এমতাবস্থায়, কালীঘাট তৃণমূল সুত্রে খবর, ঋতব্রত শিবির যে নথি জমা দিয়েছে তার কপি দেওয়া হয়নি মমতা শিবিরকে। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ঋতব্রত শিবিরের তরফে জানানো হয়েছে, বিপুল পরিমাণ নথির কপি দেওয়া সম্ভব নয়। কমিশনের তরফে সেই চিঠি পাঠানো হয়েছে কালীঘাট তৃণমূলকে।

একইসঙ্গে চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, দলের কোন কোন নেতা এবং কর্মী হলফনামা দিয়ে ঋতব্রত শিবিরকে সমর্থন করেছেন সেই তালিকা প্রকাশ হলে তাদের প্রতিপক্ষ শিবিরের হুমকি ও চাপের মুখে পড়তে হতে পারে। ঋতব্রত শিবির জমা দেওয়া নথির কপি না দেওয়ায়, মমতা শিবির সুনির্দিষ্ট ১০ দিনের মধ্যে পাল্টা নথি জমা দেবে কি না তা নিয়ে দলের অভ্যন্তরে আইনজীবী এবং নেতাদের সঙ্গে আলোচনা করছেন মমতা ও অভিষেক। কারণ বিবাদমান দুই পক্ষকেই এক অপরের সঙ্গে জমা দেওয়া নথি দিতে হবে বলে জানিয়েছিল কোর্ট।

প্রসঙ্গত, সুপ্রিমকোর্টের নির্দেশে বলা হয়েছিল, ঋতব্রত শিবিরকে দশ দিনের মধ্যে প্রয়োজনীয় সব নথি জমা দিতে হবে। সেই নথির প্রেক্ষিতে জবাবী হলফনামা বা পাল্টা নথি জমা দেওয়ার জন্য আরও ১০ দিন সময় পাবে কালীঘাট তৃণমূল।

কিছুদিন আগেই ট্রাক ছিনতাইয়ের চেষ্টা হয়েছে বলে অভিযোগ তুলেছিল ঋত-শিবির। অন্যদিকে, মমতা-তৃণমূলের অভিযোগ ছিল, ভয় দেখিয়ে হলফনামায় সই করাচ্ছেন ঋতরা। তবে অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেও আসল তৃণমূল প্রমাণ করতে মরিয়া দুই পক্ষই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *