ভাড়ার জন্য ডেকে নিয়ে গিয়ে গাড়ি চালককে খুনের অভিযোগ, ধৃতদের মধ্যে এক নাবালকও
জয়পুরের জন্য গাড়ি ভাড়ার কথা বলে ডাকা হয়েছিল এক চালককে। এর পরেই ২২ বছর বয়সি ওই ট্যাক্সি চালককে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। খুনের পরে তাঁর দেহ ফেলে দেওয়া হয় রাজস্থানের একটি বনাঞ্চলে। সেখান থেকেই উদ্ধার হয়েছে তাঁর গাড়িটিও। খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে। ধৃতদের মধ্যে এক নাবালক আছে বলেও জানিয়েছে দিল্লি পুলিশ।