Rohit Sharma: এক সেঞ্চুরিতেই জবাব হার্দিক, MI-কে; বিরাটের মাঠে রোহিত সুপারহিট - Bengali News | Rohit Sharma hits 5th T20I century during IND vs AFG 3rd T20I - 24 Ghanta Bangla News
Home

Rohit Sharma: এক সেঞ্চুরিতেই জবাব হার্দিক, MI-কে; বিরাটের মাঠে রোহিত সুপারহিট – Bengali News | Rohit Sharma hits 5th T20I century during IND vs AFG 3rd T20I

Spread the love

রোহিত শর্মা ফিনিশ? ওয়ান ডে বিশ্বকাপের পর পরিস্থিতি যেন এমনই দাড়িয়েছিল। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। রোহিত শর্মা, বিরাট কোহলি খেলবেন কিনা এ নিয়ে বিস্তর জল্পনা। বোর্ডকর্তা এবং নির্বাচকদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয় রোহিত এবং কোচ রাহুল দ্রাবিড়ের। বেঙ্গালুরুতে সেঞ্চুরি মেরে রোহিত শর্মা যেন অনেক প্রশ্নের জবাব দিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচ নম্বর সেঞ্চুরি। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে দেশের হয়ে পাঁচটি সেঞ্চুরির মালিক হলেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক চারটি করে সেঞ্চুরি ছিল রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, গ্লেন ম্যাক্সওয়েলের। দক্ষিণ আফ্রিকা সফরে রোহিত ও ম্যাক্সিকে ছুঁয়েছিলেন স্কাই। এই তালিকা থেকে ‘বেরিয়ে’ গেলেন রোহিত শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে ৬৪ বলে সেঞ্চুরিতে পৌঁছন রোহিত। উল্টোদিকে রিঙ্কু সিংকে নিয়ে দলকে বিপদ থেকে উদ্ধার করেন। মাত্র ২২ রানের মধ্যে চার উইকেট হারিয়েছিল ভারত। সেখান থেকে আফগানিস্তানকে ২১৩ রানের বিশাল টার্গেট দিল টিম ইন্ডিয়া।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *