Indranil Sen: মমতার আমলে দেওয়া হয় ৫০ কোটির সাব-কন্ট্রাক্ট! তদন্তকারীদের নজরে ইন্দ্রনীলের 'ডান হাত' ধ্রুবজ্যোতির সংস্থা | Indranil Sen Puja Pass Scam: Police Trace Rs 1.50 Crore Transactions with Dhrujyoti Basu's Firm - 24 Ghanta Bangla News
Home

Indranil Sen: মমতার আমলে দেওয়া হয় ৫০ কোটির সাব-কন্ট্রাক্ট! তদন্তকারীদের নজরে ইন্দ্রনীলের ‘ডান হাত’ ধ্রুবজ্যোতির সংস্থা | Indranil Sen Puja Pass Scam: Police Trace Rs 1.50 Crore Transactions with Dhrujyoti Basu’s Firm

Spread the love

ধ্রুবজ্যোতি বসু, ইন্দ্রনীল সেনImage Credit: TV9 বাংলা

কলকাতা: পুজোর পাস বিক্রি মামলার তদন্তে এবার উঠে আসছে একের পর এক আর্থিক লেনদেনের তথ্য। দুর্নীতির ইন্দ্রজালে ধ্রুবজ্যোতিই কি ইন্দ্রনীল সেনের ডানহাত ছিলেন? লালবাজার সূত্রে এবার এমনই তথ্য উঠে এল। সূত্রের খবর, তদন্তকারীদের নজরে এসেছে একটি সংস্থা। যার নাম থার্ড লাইন এ ক্রিয়েশন। পুলিশের দাবি, এই সংস্থা থেকেই ইন্দ্রনীল সেন ও তাঁর মেয়ের সঙ্গে যুক্ত দুটি সংস্থায় মোট ১ কোটি ৫০ লক্ষ ৪৭ হাজার টাকা পাঠানো হয়েছিল। আর এই সংস্থার মালিক হচ্ছেন ধ্রুবজ্যোতি বসু। উল্লেখ্য, গত ৪ নভেম্বরই পাস বিক্রি মামলায় অন্যতম অভিযুক্ত ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভকে গ্রেফতার করে পুলিশ। ১৩ নভেম্বর পর্যন্ত তাঁর পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

ধ্রুবজ্যোতিকে গ্রেফতারের পর থেকে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে পুলিশের হাতে। লালবাজার সূত্রে খবর, কালো টাকা সাদা করার উদ্দেশ্যেই অলাভজনক সংস্থা হিসেবে নথিভুক্ত মাস আর্ট সোসাইটি (Mass Art Society)-তে ৬৬ লক্ষ টাকা পাঠিয়েছিল ধ্রুবজ্যোতির সংস্থা। পুলিশের দাবি, সবটাই আসলে ইন্দ্রনীলের টাকা।

শুধু তাই নয়, ধ্রুবজ্যোতির ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে ৫০ কোটি ৩১ লক্ষ টাকার সাব-কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল বলে দাবি লালবাজারের। সেই সময় দফতরের প্রতিমন্ত্রী ছিলেন ইন্দ্রনীল সেন। পুলিশের দাবি, ইন্দ্রনীলের আমলে ৫০ বারেরও বেশি টেন্ডার পেয়েছিল ধ্রুবজ্যোতির সংস্থা। এখানেই শেষ নয়। ধ্রুবজ্যোতি বসু আরও দুটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন। ওই সংস্থাগুলির ব্যবসায়িক লেনদেন, আয়-ব্যয়ের হিসাব এবং অন্যান্য আর্থিক নথিও পরীক্ষা করছেন গোয়েন্দারা।

উল্লেখ্য, পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস আর্ট সোস্যাইটি (Mass Art Society) সংস্থার সম্পাদক তথা অন্যতম মাথা হলেন ধ্রুবজ্যোতি বসু। পাস দুর্নীতির ক্ষেত্রে মূলত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও ধ্রুবজ্যোতি বসু মিলেই পাস বিক্রির পরিকল্পনা করে। তথ্য সংস্কৃতি দফতরের টেন্ডারে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা হিসেবে দায়িত্ব পেয়েছে ধ্রুব-র সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *