রণ উৎসব, ঘোরার জায়গা ও যাওয়ার উপায়
ধোলাবীরা ভ্রমণ: হরপ্পা সভ্যতার জীবন্ত দলিল
ইতিহাসে আগ্রহ থাকলে ধোলাবীরা মিস করবেন না। কচ্ছের রণের খাদির বেটে অবস্থিত এই প্রত্নক্ষেত্র হরপ্পা সভ্যতার এক প্রাচীন নগরের ধ্বংসাবশেষ, যা প্রায় ৪,৫০০ বছরের পুরোনো। ২০২১ সালে এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় জায়গা পেয়েছে। ভুজ থেকে ধোলাবীরার পথ বেশ লম্বা, তাই হাতে একদিন সময় রাখুন। প্রয়োজনে ধোলাবীরাতেই রাত কাটাতে পারেন।
পাখি, বন্যপ্রাণ আর সমুদ্রতট
কচ্ছের তৃণভূমি ও জলাভূমি পরিযায়ী পাখির আশ্রয়স্থল। শীতে কচ্ছের রণ বেড়াতে যাওয়ার এটিও এক কারণ। এই অঞ্চল ফ্লেমিংগোর জন্য পরিচিত। হাওয়া বদলের জন্য যেতে পারেন মান্ডভিতেও। সমুদ্রসৈকত আর জাহাজ তৈরির জন্য এই শহর পরিচিত। কাছেই রয়েছে বিজয় বিলাস প্যালেস।
কলকাতা থেকে কচ্ছের রণ কীভাবে যাবেন, কোথায় থাকবেন?
কলকাতা থেকে বিমানে বা ট্রেনে আমদাবাদ পৌঁছে সেখান থেকে ভুজ যাওয়া যায়। ভুজে রেলস্টেশন ও বিমানবন্দর, দুটোই আছে। ভুজে হোটেলের অভাব নেই, অনেকে সেখানে থেকে গাড়িতে রণ ঘুরে আসেন। রণ উৎসবের সময় ধোরডোতে তাঁবুতেও থাকতে পারেন।