বাঁকুড়ার বেলিয়াতোড়ে হাতির হামলায় বাইক আরোহীর মৃত্যু, প্রাণে বাঁচলেন সঙ্গী
বাঁকুড়ার বেলিয়াতোড়ে হাতির হামলায় মৃত্যু হল ৬৭ বছর বয়সি এক বাইক আরোহীর। বৃহস্পতিবার রাতে বেলিয়াতোড়ের বেলুট এলাকায় শালি নদী থেকে উঠে আসা একটি হাতির সামনে পড়ে যান বরেন তুং। এরপর তাঁর উপরে হামলা চালায় হাতিটি। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তাঁর বাইকের সঙ্গী। ঘটনার পর এলাকায় হাতির গতিবিধি নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে বন দফতর।