বৃষ্টির ভ্রুকুটি নেই, ২-৩ ডিগ্রি পারদ পতনের পূর্বাভাস, কালীপুজোর পরেই বদলাবে আবহাওয়া?
কবে ফের বৃষ্টি হবে?
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত রাজ্যের অধিকাংশ জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কালীপুজো মিটতেই কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি হতে পারে।