বাদুড়িয়ায় অভিযান খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান - 24 Ghanta Bangla News
Home

বাদুড়িয়ায় অভিযান খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান

Spread the love

দীপাবলি ও কালীপুজোর আগে খাদ্যে ভেজাল রুখতে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পুরসভা এলাকায় বিশেষ অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর। অভিযানে রং মেশানো মিষ্টি ও খাদ্যসামগ্রী এবং ভেজাল তেল বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়। নিষিদ্ধ গুটখাও বাজেয়াপ্ত করেছেন আধিকারিকরা। খাদ্যের গুণমান ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত অনিয়মের অভিযোগে বন্ধ করে দেওয়া হয়েছে দুটি মিষ্টির দোকান। মা ক্যান্টিন থেকে শুরু করে মিষ্টির দোকান, হোটেল ও রেস্তরাঁ—সর্বত্র চলছে নজরদারি। উৎসবের মরশুমে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে। বিস্তারিত জানতে দেখুন Ei Samay-এর এই প্রতিবেদন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *