বাংলায় সগৌরব প্রত্যাবর্তন চিকিৎসক অরুণ সিংয়ের। - 24 Ghanta Bangla News
Home

বাংলায় সগৌরব প্রত্যাবর্তন চিকিৎসক অরুণ সিংয়ের।

Spread the love

বুধবার বিজ্ঞপ্তি জারি করে তাঁকে দু’বছরের জন্য স্বাস্থ্য দপ্তরের উপদেষ্টা পদে নিয়োগ করেছে রাজ্য। একই পদে উপদেষ্টা হয়েছেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অরূপকুমার মাজি। লক্ষ্য, অরুণ–অরূপের যৌথ উদ্যোগে শিশু ও মাতৃস্বাস্থ্যে উন্নতি ঘটানো। তবে প্রশাসনিক ও স্বাস্থ্য মহলের মূল আকর্ষণ অরুণের ফিরে আসা। বিশেষজ্ঞদের একাংশের মতে, রাজনৈতিক কারণে মেধা ও প্রতিভাকে অবমূল্যায়নের যে অভিযোগ তৃণমূল জমানায় ওঠে, বিজেপি আমলের এই নিয়োগ তার ঐতিহাসিক প্রায়শ্চিত্ত।১৯৯৯–তে দিল্লি এইমস থেকে শিশুরোগে স্নাতকোত্তর করে এসএসকেএমে যোগ দেন অরুণ। তখন পিজিতে নিওন্যাটোলজির স্বতন্ত্র বিভাগ ছিল না। নিজের উদ্যোগে সরকারি পরিষেবায় দেশে প্রথম এই বিভাগ গড়ে তোলেন তিনি। গ্রামবাংলায় নবজাতকদের মৃত্যুহার কমাতেও তাঁর অসামান্য অবদান। অনগ্রসর পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালে ২০০৩–এ তাঁর উদ্যোগে গড়ে ওঠে অসুস্থ নবজাতকদের চিকিৎসার বিশেষ ইউনিট, যা ‘পুরুলিয়া মডেল’ নামে বিশ্বজুড়ে প্রসিদ্ধ হয়। দেশের নানা প্রান্তে অনুসরণ করা হয় এই মডেল। ২০১২–র অক্টোবরে এসএসকেএম থেকে আচমকা কামারহাটির সাগরদত্ত হাসপাতালে বদলি করা হয় অরুণকে। সেখানে নিওন্যাটোলজি বিভাগই নেই। অভিযোগ, শিশুমৃত্যু প্রতিরোধে গঠিত কমিটিতে তৎকালীন শাসকদল–ঘনিষ্ঠ এক সদস্যের সঙ্গে তাঁর মতবিরোধেই এই কোপ! অপমানে, ক্ষোভে সরকারি চাকরি ছাড়েন অরুণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তাঁকে রাষ্ট্রীয় বালস্বাস্থ্য কার্যক্রম (আরবিএসকে)–এর উপদেষ্টা, পরে যোধপুর এইমসের নিওন্যাটোলজি বিভাগের প্রধান হিসেবে নিয়োগ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *