ডাক্তারদের ‘এসআইআর’! ভুয়ো ধরতে রাজ্যে ১.১০ লক্ষের নথি যাচাই - 24 Ghanta Bangla News
Home

ডাক্তারদের ‘এসআইআর’! ভুয়ো ধরতে রাজ্যে ১.১০ লক্ষের নথি যাচাই

Spread the love

রাজ্যে ভুয়ো চিকিৎসক বিতর্ক ক্রমশ যে মাত্রায় পৌঁছেছে, তাতে শুধু অভিযোগের ভিত্তিতে বিভিন্ন বিচ্ছিন্ন পদক্ষেপে আটকে থাকতে চাইছে না সরকার। ইতিমধ্যেই রাজ্যে একাধিক ভুয়ো চিকিৎসকের সন্ধান মিলেছে। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও করা হয়েছে। ভুয়ো ডাক্তারি ডিগ্রি সংক্রান্ত অভিযোগে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি, সহ-সভাপতি, প্রাক্তন রেজিস্ট্রার, সদস্য-সহ কয়েক জনের বিরুদ্ধে বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের হওয়ার ঘটনাও এই বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। এর পরেই কাউন্সিলের গোটা নথিভুক্তি ব্যবস্থাকে যাচাইয়ের আওতায় আনার সিদ্ধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *