গৃহ পরিচারিকাদের অধিকার নিয়ে সরব রাধিকা
সম্প্রতি, নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নতুন সিরিজ় ‘আক্কা’। প্রচারে বাড়ির পরিচারিকা ও গাড়িচালকদের অতিরিক্ত কাজ নিয়ে মুখ খুললেন রাধিকা। তাঁর বক্তব্য, অনেক সময়ে বাড়ির পরিচারিকা বা গাড়ির চালককে অতিরিক্ত কাজ করতে বলা হয়। তাঁরা যদি সেই কাজের জন্য অতিরিক্ত পারিশ্রমিক চান, কিংবা তাঁদের দেওয়া বেতনে এত কাজ করা সম্ভব নয়, তখনই আপত্তি শুরু হয়। রাধিকার স্পষ্ট বক্তব্য, ‘আপনারা ওদের সামান্য টাকা দেন। অথচ প্রত্যাশা করেন, তাঁরা সব সময় কাজের জন্য প্রস্তুত থাকবেন।’