৩৫ বছরে বেহালা অভ্যুদয়ের থিম ‘পায়ে পায়ে ৩৫’ - 24 Ghanta Bangla News
Home

৩৫ বছরে বেহালা অভ্যুদয়ের থিম ‘পায়ে পায়ে ৩৫’

Spread the love

এই সময়: পথচলা শুরু হয়েছিল ১৯৯২–এ। দেখতে দেখতে ৩৫ বছরের পা দিল কলকাতার অন্যতম এক সাংস্কৃতিক সংগঠন, বেহালা অভ্যুদয়–এর কালীপুজো। এই বছর তাদের থিম ‘পায়ে পায়ে ৩৫’। বেহালার বামাচরণ রায় রোডের এই পুজোয় চলছে মণ্ডপ তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি।

পুজোর অন্যতম উদ্যোক্তা মনন চক্রবর্তী জানিয়েছেন, দীর্ঘ সময়ে ধরে বেহালা অভ্যুদয় বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত। এই সংগঠন প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই নিয়মিত হয় রক্তদান ও স্বাস্থ্য শিবির। এ ছাড়াও মহালয়ায় বস্ত্র বিতরণ–সহ রবীন্দ্র–নজরুল সন্ধ্যা, রাখি বন্ধন উৎসব, স্বাধীনতা দিবসের আয়োজন করা হয়। পিছিয়ে পড়া শিশুদের নিয়ে একটি নাচের স্কুলও তৈরি করেছে এই সংগঠন। ছোটোদের নাটকের প্রশিক্ষণও দেওয়া হয়।

কালীপুজো নিয়ে বলতে গিয়ে মনন জানান, গোটা পুজোটাই নিজেদের উদ্যোগেই করেন তাঁরা। এ বার তাদের মণ্ডপ প্যাগোডার আদলে তৈরি হয়েছে। থিমের সঙ্গে মিলিয়ে থাকছে আলো ও মণ্ডপের অন্দরসজ্জা। দর্শনার্থীদের কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থার দিকেও খেয়াল রেখেছেন তাঁরা।

এই পুজোর বিশেষত্ব হলো, দুর্গা প্রতিমার মতোই কালী প্রতিমাও এখানে দশভূজা। মণ্ডপের থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই গড়া হয় প্রতিমা। এই বছর দেবী শ্যামাকালী রূপে পূজিত হচ্ছেন। প্রতিমা গড়েছেন শিল্পী জগাই ঘোষ। পুজোর দিন প্রতিমাকে ঐতিহ্যবাহী গয়না পরিয়ে সাজানো হয়। দেবীর ভোগে থাকে সাত–আট রকমের পদ। শুধু তাই পুজোর পাশাপাশি ভোগ বিতরণের ব্যবস্থা থাকে। এই ভাবে নিজেদের ঐতিহ্য বহন করে চলেছে বেহালা অভ্যুদয়ের কালীপুজো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *